
ভারতের হিন্দু পুরোহিত রামগীর মহারাজ ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং ফিলিস্তানে সাধারণ মুসলিম ভাই বোনদের উপর নিরবিচারে হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুম্মাবাদ শিববাড়ি মোড় চত্বরে সাধারণ মুসলিম গোষ্ঠী ও সাধারণ ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন । এ সময় বক্তারা মুসলিম গোষ্ঠীর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের পুরোহিত রামগীর মহারাজ কটুক্তি ও অপমান করায় পুরো ভারতকে হুঁশিয়ারি করে পুরোহিতের কঠোর শাস্তির দাবি জানান। উক্ত সমাবেশ ও মিছিলে সাধারণ মুসলিম শিক্ষার্থী ও সাধারণ মুসলিম জনতা উপস্থিত থাকেন।
আপনার মতামত লিখুন :