
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মিথ্যা সমাধান খুলনাসহ উপক‚লীয় অঞ্চলকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে। যার প্রকৃত উদাহরণ মোংলার জয়মনি, কাটাখালী, চিলা, খুলনার দাকোপের বানীশান্তাসহ বিস্তৃণ এলাকা। মোংলা বন্দরের ন্যব্যতার জন্য এসব এলাকার শত শত বিঘা তিন ফসলি জমিতে বালু ফেলে বিপর্যয় ডেকে আনা হয়েছে। এতে যেমন ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। তেমনি জলাবদ্ধতা, পানি ও বায়ু দূষণে শারীরিক ও মানসিক বিপযর্য়ের শিকার হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা নানাবিধ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। অথচ গবেষণা করে জন দাবি উপেক্ষা করে এসব এলাকায় নদী বালু তুলে ফেলা হয়।
গতকাল রোববার সকালে খুলনা প্রেসক্লাবে ‘জলবায়ু পরিবর্তন ও মিথ্যা সমাধান’ শীর্ষক মতবিনময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা বাদাবন সংঘ এ সভার আয়োজক।
বাদাবরে নির্বাহী পরিচালক লিপি রহমানের সভাপতিত্বে পরিবেশ সুরক্ষা মঞ্চের আহবায়ক এড. কুদরত-ই-খুদার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, বনবিভাগের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ-জামান, খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক, পরিবেশকর্মী মোঃ নুর আলম, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. বাবুল হাওলদার, বেলা’র বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, কৌশিক দে, আবুল হাসান হিমালয়, দীপংকর রায়, আশরাফুল ইসলাম নূর, মনিরুল হায়দার ইকবাল, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, অজন্তা দাস, রেখা মারিয়া বৈরাগী, ভুক্তভোগী গীতা প্রামাণিক, হিরন্ময় রায়, রাজনীতিক জর্নান্দন দত্ত নান্টু, পরির্তনের এম নাজমুল ডেভিড, আইনজীবী জাহাঙ্গীর আলম সিদ্দিকী প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন বাদাবনের প্রোগাম অফিসার ফারিয়া জেসমিন।
মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, রাজনীতিবিদদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সংশ্লিষ্ট এলাকার জনগোষ্ঠী মতামত গ্রহণ জরুরী। রামপাল বিদ্যুৎকেন্দ্রে স্থাপনের বিরুদ্ধে স্থানীয় জনগোষ্ঠী, পরিবেশবাদীরা প্রতিবাদ জানালেও কোন কর্ণপাত করা হয়নি। খুলনা উপক‚লে অপরিকল্পিত উন্নয়নে নদীগুলোর ন্যবতা হ্রাস পেয়ে ভরাট হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত উন্নয়ন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকি রয়েছে খুলনা উপক‚ল। এই ঝুঁিক মোকাবেলায় সকলকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :