
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে খুলনার পাইকগাছা সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায় পাইকগাছা উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় সরদার আবু হোসেন কলেজ মাঠ সংলগ্ন দুর্গাপূজা মন্দির এর সামনে সার্বজনীন দূর্গা পূজা মন্দিরের সভাপতি বাবু তনুময় ঢালী এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি, কাজী সাজ্জাদ আহমেদ।
এছাড়াও উক্ত মতবনিময় সভায় উপস্থিত ছিলেন সুজিত কুমার মন্ডল, আমিনুল সরদার, ইমরান সরদার, রুস্তম আলী, ঠাকুরদাস মন্ডল, যজ্ঞেশ্বর কার্তিক, ফয়সাল রাশেদ সনি সহ পাইকগাছা উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক এবং পাইকগাছা জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :