
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি কে আটক করা হয়। আটককৃতরা হলেন, উত্তর ফুলহাতা গ্রামের ওয়ারেছ আলী খাঁন এর পুত্র রনি খাঁন (২০) খালিশপুর মুজগুন্নী এলাকার মোঃ নাসির শেখ এর পুত্র মোঃ নিরব (৩০) এবং খুলনা থানার টুটপাড়া এলাকার শাহিন এর পুত্র আলামীন হাসান সাইফি(১৯) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২১০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :