খুলনায় কুপিয়ে ও গুলি করে খুশি (২৫) নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া সাত নম্বর গলিতে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। সে ওই এলাকার সুমন সরদারের স্ত্রী।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের মানুষের কাছ থেকে হত্যার তথ্য সংগ্রহ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :