
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের একটি পর্যটনকেন্দ্রের কাছে ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন মারা গেছে।
কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, এ ঘটনায় ৮৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।
ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কোস্টগার্ড আরও জানিয়েছে, এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে গত বুধবার সন্ধ্যায় তীর থেকে প্রায় ২.২ কিলোমিটার দূরে আগুনের সূত্রপাত হয়।
পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোমি কায়াবিয়াব বৃহস্পতিবার স্থানীয় একটি রেডিওকে বলেন, আমাদের কাছে এই মুহূর্তে উদ্ধার হওয়া (৪২ জন) ও হতাহতদের যে তথ্য রয়েছে, তার ভিত্তিতে এখনো ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
জাহাজটির যাত্রী ও ক্রু মিলিয়ে ১৩৪ জনের নাম ছিল।
কায়াবিয়াব জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য।
মেরিন ট্রাফিকের ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জুন অ্যাস্টার ম্যানিলা থেকে যাত্রা করেছিল।
আপনার মতামত লিখুন :